,

মাশরাফিদের অবিশ্বাস্য জয়

image-12009-1481711706স্পোর্টস ডেস্ক : সিডনি সিক্সার্সের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার আগেই বৃষ্টি নামে নর্থ সিডনি ওভালে। প্রায় ঘণ্টা খানেক পর বৃষ্টি থামে। সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৮৪। তিন উইকেট হারানোর পর রিয়াদ-মুশফিকের ব্যাটে সেই রান টপকে গেছে বিসিবি একাদশ।

জবাব দিতে নেমে সৌম্য-ইমরুল বেশ ভালোই শুরু করেন। প্রতিপক্ষ অধিনায়ক জন বোথা শুরুতে বল করতে আসেন। দলীয় ২৯ রানের মাথায় ইমরুল প্রথম সাজঘরে ফেরেন। এরপর সাব্বির আউট হলে অতিথিরা কিছুটা বিপদে পড়ে। চতুর্থ ওভারে সাজঘরে ফিরে যান সৌম্য। বাংলাদেশ তখন ৩৭ রানে।

মুশফিক আর রিয়াদ ছোটোখাটো ঝড়ে ম্যাচ শেষ করেন। শেষ ২৪ বলে দুজনে মিলে ৪১ রান তোলেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ ভালো খেলে সিডনি। কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে তারা। এরপর দ্রুত ৫টি উইকেট শিকার করেন তাইজুল-তাসকিনরা। শেষ পর্যন্ত কিছুটা থেমে যায় সিডনির রান তোলার গতি। সিডনির হয়ে হিউজ করেন ৪৭ রান। রয়ের ব্যাট থেকে এসেছে ৪২।

শেষ ওভারে ৩ উইকেট হারায় সিক্সার্স। তারপরও হাল ছাড়েননি স্বাগতিকরা। জর্ডান সিল্কের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সিডনি। ৩৫ রান করে সাজঘরে ফেরেন সিল্ক।

বাংলাদেশের হয়ে বেশ কিপটে বোলিং করেছেন দলনেতা মাশরাফি। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি নিয়েছেন ১টি উইকেট। ৪ ওভার বল করে ৩৮ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এছাড়া তাইজুল ইসলাম ৩৮ রান দিয়ে দখল করেন ২টি উইকেট। এ ম্যাচে খেলছেন না সাকিব, মোস্তাফিজ ও তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ:

ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, তানভীর হায়দার, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

সিডনি সিক্সার্স একাদশ:

শন অ্যাবোট, স্যাম বিলিংস, ইয়োহান বোথা, রায়ান কার্টার্স, সৌমিল চিব্বার, বেন ডোয়ারসিস, ব্র্যাড হাডিন, জেসন রয়, ড্যানিয়েল হিউজ, জোয়ি মেন্নি, জর্ডান সিল্ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে