,

সাঁওতালপল্লীতে আগুন: ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

sawtalনিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের জমি নিয়ে বিরোধে সাঁওতালদের ঘরে পুলিশের আগুন দেওয়ার বিষয়টি তদন্তে ওই জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বুধবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।
একই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঁওতালদের ঘরবাড়িতে আগুন দেওয়াসহ তাদের উচ্ছেদ, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিসহ দুটি রিটের ওপরে আজ বুধবার পূর্ব নির্ধারিত শুনানির সময় বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনের ব্যাপারে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সাঁওতালদের ঘরবাড়িতে প্রথম আগুন দিয়েছিল পুলিশ! (ভিডিও) শিরোনামের প্রতিবেদনটি দেখে এ আগুন দেওয়ার ঘটনার ব্যাপারে তদন্তের জন্য গাইবান্ধা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকল এলাকার জমিকে ঘিরে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ২১ নভেম্বর বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোটে রিট দায়ের করা হয়েছে। একই ঘটনায় পৃথক আরেকটি রিট দায়ের করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা