,

১৪ ম্যাচ পর পরাজয়ের মুখ দেখল আর্সেনাল

arsenalস্পোর্টস ডেস্ক : টানা ১৪ ম্যাচ জিতে অজেয় হয়ে উঠেছিল আর্সেনাল। অবশেষে পরাজয়ের স্বাদ পেতে হলো তাদের। মঙ্গলবার রাতে এভারটনের মাঠ গুডিসন পার্কে ২-১ গোলে হারল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

তবে ম্যাচের ২০তম মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। এতে কিছুটা ভাগ্যের হাতও রয়েছে। সানচেজের ফ্রি-কিকে ডিফেন্ডার উইলিয়ামসের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়। কিন্তু বিরতির ঠিক আগে আগে লেইটন বেইন্সের লম্বা ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান কোলম্যান।

বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে সানচেজের ক্রসে বল পেয়েও মেসুত ওজিলের শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় গোলের জন্য মরিয়া সফরকারীদের। এরপর ৮৬ মিনিটে ইংলিশ মিডফিল্ডার রস বার্কলির কর্নারে বিনা বাধায় হেডে এভারটনকে এগিয়ে দেন ওয়েলসের ডিফেন্ডার উইলিয়ামস। এরপর আর গোল করতে পারেনি কোনো দল। হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় সানচেজদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা