,

ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসেডর’ প্রিয়াঙ্কা চোপড়া

g8or2zaবিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি হলিউডেও সুপরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান ড্রামা সিরিজ ‘কোয়ান্টিকো’ ঝড়ের পর এবার জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফের ‘গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর’ হলেন তিনি। এতে দারুণ উচ্ছ্বসিত এ বলিউড সুন্দরী।

বেওয়াচের হাত ধরেই হতে চলেছে তাঁর আন্তজার্তিক অভিষেক। ইনস্টাগ্রামে ফুটবল স্টার ডেভিড বেকহ্যাম এবং অভিনেত্রী মিলি ববি ব্রাউনের সঙ্গে একটি ছবিও পোস্ট করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তাকে ইউনিসেফ গ্লোবাল ফ্যামিলির সঙ্গে পরিচয় করানোর জন্য।

প্রিয়াঙ্কা চোপড়া ২০০০ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। সানি দেওয়ালের বিপরীতে ‘দ্য হিরো’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে যাত্রা শুরু হয় সাবেক এ বিশ্বসুন্দরীর।

২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা