,

টুইটারে পর্দা ছাড়া ছবি: সৌদি তরুণী গ্রেফতার

1481639368আন্তর্জাতিক ডেস্ক : টুইটারে পর্দা ছাড়া ছবি পোস্ট করার দায় সৌদি আরবের এক তরুণীকে গ্রেফতার করেছে রাজধানী রিয়াদের পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তরুণীর নাম প্রকাশ না করার শর্তে সৌদি পুলিশ ফাইয়াজ আল-মাইমান জানায়, গত মাসে রাস্তায় রক্তের কেউ না এমন একজন পুরুষের সাথে প্রকাশ্যে গল্প করা এবং রাজধানী রিয়াদের একটি জনপ্রিয় ক্যাফের সামনে পর্দা ছাড়া ছবি তুলে তা টুইটারে পোস্ট করায় মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ মেয়েটির নাম প্রকাশ না করলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে ২০ বছর বয়সী মেয়েটির নাম জানা গেছে। তার নাম হলো মালাক আল-সেহরি।

টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মালাক ফ্রোরাল ড্রেসের সঙ্গে কালো কোট ও রোদচশমা পরে দাড়িয়ে আছেন। আর এই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মধ্যে পড়ে সে।

পুলিশ কর্মকর্তা ফাইয়াজ জানিয়েছে, মালাক যে ধরনের কাজ করেছেন তাতে ওই দেশের আইন ভঙ্গ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা