,

জেনে নিন রূপচর্চায় স্ট্রবেরির যত ব্যবহার-

32719-boroঅনলাইন ডেস্ক : মজার ফল স্ট্রবেরি খেতে যেমন সুস্বাদু, তেমনি ত্বকের যত্নেও এটি অতুলনীয়। ব্রণের সমস্যায় ভুগছেন যারা, তারা স্ট্রবেরির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করবে ও বলিরেখা দূর করবে।

জেনে নিন রূপচর্চায় স্ট্রবেরির ব্যবহার-

ত্বক উজ্জ্বল করতেঃ-
কয়েকটি স্ট্রবেরির রস সংগ্রহ করে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।

ব্রণ দূর করতেঃ-
সংবেদনশীল ত্বকের ব্রণ দূর করার জন্য খুবই কার্যকর স্ট্রবেরি। কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ।

বলিরেখা দূর করতেঃ-
স্ট্রবেরি চটকে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধের সর মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক টানটান করবে এই ফেসপ্যাক।

স্ক্রাব হিসেবেঃ-
স্ট্রবেরি পেস্ট করে ১ চা চামচ নারিকেল তেল, ১ চা চামচ অলিভ অয়েল ও চিনি মেশান। এটি মুখসহ পুরো শরীরের ত্বকের ব্যবহার করতে পারবেন স্ক্রাবার হিসেবে।

ঠোঁটের কালচে ভাব দূর করতেঃ-
স্ট্রবেরি মাঝখান থেকে কেটে ঠোঁটে ঘষুন কিছুক্ষণ। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন ঠোঁট। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের গোলাপি ভাব ফিরে আসবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা