বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রমাণিত হবে এরশাদই সবচেয়ে জনপ্রিয়’

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, আগামী ১ জানুয়ারির জাতীয় পার্টির মহাসমাবেশে প্রমাণ হবে এরশাদই এদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। সেদিন রাজধানীর রাজপথ এরশাদ-এরশাদ স্লোগানে মুখরিত থাকবে।

image-10796

মঙ্গলবার সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের জনগণ দুই দলের শাসনে আজ অতিষ্ঠ। বড় দুটি দল বারবার উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে রাষ্ট্রক্ষমতায় এসে দেশবাসীর সাথে প্রতারণা করেছে। পালাবদল করে ক্ষমতা পরিবর্তন করলেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না। তবে দুই দলের নেতাকর্মীরা আঙুল ফুলে কলা গাছ বনে যান।

তিনি বলেন, আমাদের দলের কর্মীরা দীর্ঘ ২৬ বছর ক্ষমতার বাইরে থেকেও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এ অবদান জাতীয় পার্টি সারাজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। অন্যদিকে ক্ষমতার বাইরে থেকে এতো বছর তো দুরের কথা, দশ বছরের মধ্যেই অনেক দলের অস্তিত্ব খুজে পাওয়া কঠিন হয়ে দাড়ায়।

তিনি প্রতিষ্ঠাবাষির্কীর দিনে মহাসমাবেশ সফল করার জন্য আগামী ১৫দিন, দিনরাত কষ্ট ও পরিশ্রম করে দল ও এরশাদের হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ইয়াহইয়া চৌধুরী এমপি, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. আমির উদ্দিন আহমেদ ডালু, মনোয়ার আলম, সম্পাদক মণ্ডলীর সদস্য বেলাল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, পারভীন তারেক, যুগ্ম সম্পাদক মণ্ডলীর সদস্য শাহাদাৎ কবির, এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেন বিপ্লব, সোলায়মান সামি, আরিফুল ইসলাম রুবেল, নাজিম চিশতি, মাহমুদ আলম প্রমুখ।

দলের অঙ্গ ও সহযোগী নেতাদের মধ্যে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর সিকদার লোটন, সদস্য সচিব ফকরুল আহসান শাহজাদা, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী, জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোবারক হোসেন আজাদ, জাতীয় ওলামা পার্টির সভাপতি মাও ক্বারী হাবিবুল্লাহ বেলালী, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান, জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির আহ্বায়ক সালাহ্ উদ্দিন ভূইয়া, সদস্য সচিব ফয়েজ আলম ভূইয়া, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) এ.কে.এম আসরাফুজ্জামান খান, সহ সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত, জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, জাতীয় তাঁতী পার্টির আহবায়ক সরদার শাহজাহান, সদস্য সচিব মোক্তার হোসেন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টির (ভারপ্রাপ্ত) আহবায়ক জাফর উল্লাহ মজুমদার আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসহাক ভূইয়াসহ জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু