,

কারিশমার প্রেমলীলা

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে ঘর বেঁধেছিলেন এক সময়ের পর্দা কাঁপানো বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। চলতি বছর তাদের দীর্ঘ দিনের দাম্পত্য জীবনের অবসান হয়েছে।

karishma1481625891
এদিকে কারিশমা-সঞ্জয়ের সম্পর্কের টানাপোড়েনের শুরু থেকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও সন্দ্বীপ তোশনিওয়ালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। তাদের প্রেমের সম্পর্ক এখনো চলছে। কারিশমা সন্দ্বীপের সঙ্গে নতুন করে ঘর বাঁধতে যাচ্ছেন এ খবর ২০১৪ সালে চাউর হয়। তবে এখনো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি।

সম্প্রতি কারিশমা-সন্দ্বীপের পুরোনো প্রেমে নতুন হাওয়া লেগেছে। কারণ সন্দ্বীপ নাকি কারিশমার জন্য বড় আয়তনের একটি বাড়ি খুঁজছেন। যেখানে কারিশমা-সন্দ্বীপ একসঙ্গে থাকবেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

তবে বিয়ের আগে সন্দ্বীপের সঙ্গে লিভ ইন করবেন কিনা তা জানা যায়নি। এদিকে সাইফ পত্নী কারিনা চলতি মাসেই মা হতে চলেছেন। তাই এ অভিনেত্রীকে দেখতে গিয়েছিলেন কারিশমা-সন্দ্বীপ।

এক বন্ধুর মাধ্যমে সন্দ্বীপের সঙ্গে কারিশমার পরিচয় হয়। পরিচয়ের পর পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়েন তারা। তারপর থেকে চলছে কারিশমা-সন্দ্বীপের প্রেমলীলা।

১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত সহশিল্পী অজয় দেবগনের সঙ্গে প্রেম করেন কারিশমা। অজয়ের আগে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে কারিশমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০২ সালের অক্টোবরে তারা বাগদানের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু চার মাসের মাথায় তাদের বাগদান বিষয়টি ভেস্তে যায়। ২০০৩ সালের সেপ্টেম্বরে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা