,

অনলাইনে ‘তুখোড়’র একঝলক (ভিডিও)

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের শিবলী নোমান ও কলকাতার রাতশ্রী দত্ত। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমা মুক্তি সামনে রেখে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

tukhor1481624980
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার টিজার। প্রকাশিত টিজারে দেখা যায়, টপ শটে সাগরের একাংশ আর সবুজ পাহাড়। নেপথ্য কণ্ঠে শোনা যায়, তুখোড়, তুখোড়। পরের দৃশ্যে আলো ঝলমলে জমজমাট একটি ক্লাবের দেখা মেলে। যেখানে সুন্দরী নারীদের গানের তালে কোমর নাচাতেও দেখা যায়। ৫৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে উঁকি মেরেছে অ্যাকশন দৃশ্যও।

মিজানুর রহমান লাবু পরিচালিত এই সিনেমায় শিবলী-রাতাশ্রী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ এবং শিমুল খান। এছাড়াও দেখা যাবে লাক্স চ্যানেল আই তারকা সামিহা খান ও সাদিয়া সোমা, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরীকে। এদিকে সিনেমার একটি ক্লাব সংয়ে পারফর্ম করতে দেখা যাবে মিতুকে।

পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। ইতোমধ্যে সিনেমার সব কাজ শেষ হয়েছে, এখন মুক্তির প্রতীক্ষায় দিন গুনছে। এ সিনেমার ট্যাগ লাইন ‘অপারেশন ক্লাব ডি’।

‘তুখোড়’ সিনেমায় চারটি গান থাকছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, তানভীর আলম সজীব, সামিরা জুবেরী হিমিকা, ঐশী এবং কলকাতার শিল্পী জোজো। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, তানভীর আলম সজীব এবং কলকাতার প্রসেনজিত চ্যাটার্জি। টাইটেল সং করেছেন প্রত্যয় খান।

‘তুখোড়’ সিনেমার কাহিনি লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান লাবু।

বাংলাদেশের ছেলে শিবলী আর কলকাতার রাতাশ্রী ‘তুখোড়’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পদার্পন করবেন। শিবলী দেশের বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। অন্যদিকে উড়িয়া ভাষার একটি সিনেমায় অভিনয় করেছেন রাতাশ্রী। পাশাপাশি বিভিন্ন ফটোশুট আর বিজ্ঞাপনেও কাজ করেছেন এই অভিনেত্রী।

https://youtu.be/kya0CzaOLag

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা