,

ভোট পুনর্গণনায়ও ট্রাম্প জয়ী

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনর্গণনায় কোনো লাভ হলো না হিলারি ক্লিনটনের।সোমবার উইসকনসিন ও পেনসিলভানিয়া রাজ্যের ভোট পুনর্গণনার ফলাফল প্রকাশ করা হয়েছে, যাতে ডোনাল্ড ট্রাম্পের জয় পুনরায় নিশ্চিত হয়েছে।

trump1481613964

ভোট পুনর্গণনার চূড়ান্ত ফলাফলে বলা হয়েছে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির চেয়ে ২২ হাজার ভোট বেশি পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এই ফলাফল ঘোষণার দিন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন পেনসিলভানিয়ার ব্যালট পেপারের ভোট পুনর্গণনা এবং জালিয়াতি হতে পারে- এমন কিছু ইলেকট্রনিক ভোটিং সিস্টেম স্ক্যান করে পরীক্ষার আবেদন করেন, যা আদালত প্রত্যাখ্যান করেন।

সোমবার পেনসিলভানিয়ার ভোট পুনর্গণনার ফলাফল প্রকাশিত হয়, যাতে দেখা যাচ্ছে প্রায় ৪৪ হাজার ভোট বেশি পেয়ে হিলারিকে হারিয়েছেন ট্রাম্প। ফলে হিলারির প্রেসিডেন্ট হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকল না।

ব্যক্তিগত অর্থ ব্যয় করে জিল স্টেইনের ভোট পুনর্গণনার আবেদন সফল হলেও গণনা শেষে তিনি কোনো রাজ্যে ১ শতাংশের বেশি ভোট পাননি। জিল স্টেইনের মিশিগানে ভোট পুনর্গণনার আবেদন আটকে দেন আদালত। তিনি অভিযোগ করেন, এই তিন রাজ্যে হ্যাকিংয়ের মাধ্যমে ভোট জালিয়াতি হয়েছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।

পুনর্গণনা শেষে দেখা যাচ্ছে, খুব কম ব্যবধানে উইসকনসিনে জিতেছেন ট্রাম্প। এ রাজ্যে মাত্র ১৩১ ভোট বেশি পেয়ে জিতেছেন ট্রাম্প, মোট হিসাবে যা মাত্র শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে