,

আলেপ্পোতে ৮২ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো শহরে প্রবেশের পর ৮২ জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে সরকার সমর্থিত বাহিনী। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর এ তথ্য জানিয়েছে।

syria1481629252
চার বছর ধরে আলেপ্পোর পূর্ব অংশ দখলে রেখেছিল বিদ্রোহীরা। কিন্তু গত সপ্তাহে শহরের একটি বড় অংশের পতন ঘটে সরকারি বাহিনীর হাতে। বিদ্রোহীরা এখনো পূর্ব আলেপ্পোর কিছু অংশ দখল করে রেখেছে। তবে এর পতন কেবল সময়ের ব্যাপার। বিদ্রোহীদের দখলকৃত এ অংশে আটকা পড়ে আছে কয়েক হাজার বেসামরিক নাগরিক। এখানে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়া টানা বোমা বর্ষণ করে চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস এ বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসলেও তা উপেক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার জেনেভায় সংবাদ সম্মেলনে মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র রুপার্ট কোলভিল জানান, সিরিয়ার সরকার সমর্থিত বাহিনী পূর্ব আলেপ্পোতে প্রবেশ করেছে এবং শহরের ভেতরে যারা রয়েছে তাদের হত্যা করা হচ্ছে। এদের মধ্যে ১১ জন নারী ও ১৩ শিশু রয়েছে।

তিনি জানান, জাতিসংঘের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে পূর্ব আলেপ্পোর চারটি এলাকায় ৮২ জন বেসামরিক নাগরিককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। এখানকার মানবাধিকার পরিস্থিতি একেবারেই বিপর্যস্ত।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘ গতকাল বিকেলে আমরা আরো মর্মান্তিক খবর জানতে পেরেছি যে, সড়কের ওপর অসংখ্য মৃতদেহ পড়ে আছে। তীব্র বোমা হামলা ও গুলির ভয়ে বাসিন্দারা এগুলো সরিয়ে নিতে পারছে না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে