,

‘স্বর্গ’ থেকে বাবার চিঠি পেলো বালক

 

আলেজান্দ্রোর বয়স সাত বছর। মা’কে নিয়ে সে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অক্সফোর্ডে। তার বাবা নেই। আলেজান্দ্রোর বয়স যখন চার বছর, তখন তিনি মারা যান। তারপরও প্রতিবছর সে বাবাকে দু’টি চিঠি লেখে – বাবার জন্মদিনে ও মৃত্যুবার্ষিকীতে। চিঠিগুলো সে হিলিয়ামভর্তি বেলুনে করে আকাশে উড়িয়ে দেয়। ছোট্ট বালক ভাবে, বেলুন উড়ে উড়ে স্বর্গে গিয়ে তার বাবাকে চিঠিগুলো পৌঁছে দেবে।

image-10759

আলেজান্দ্রোর মা ইউদি ক্যাথেরিন বনিলা র‍্যামিরেজ এবিসি নিউজকে একথা জানান।

প্রতিবারের মতো এবারও বাবাকে চিঠি লিখেছিল আলেজান্দ্রো। তার সেই চিঠি নিয়ে বেলুনটি গিয়ে পড়ে ২০ মাইল দূরে মনরো এলাকার এক বাড়ির আঙ্গিনায়। গৃহকর্ত্রী সুজানে ওমাক এডোয়ার্ডস এবিসি নিউজকে বলেন, আমি ও আমার স্বামী আমাদের আঙ্গিনায় বেলুনটি পড়ে থাকতে দেখি। ওটার ভেতরে একটা চিঠি। তাতে লেখা : ‘ড্যাডি, আমি চাই তুমি আমাদের এখানে চলে এসো, যাতে আমরা সবাই মিলে অনেক মজা করতে পারি। তুমি ঈশ্বরকে বলো সেরকম বাবা-মা দিতে। আশা করি, স্বর্গে তুমি ভালো আছ, ভালো আছ কিনা জানাবে। আই লাভ ইউ। আলেজান্দ্রো।

গৃহকর্ত্রী সুজানে বলেন, চিঠিটি পড়ে আমার চোখে পানি এসে যায়। ছোট্ট বালকটির কথা ভেবে আমার বুক ভেঙ্গে যায়।

তিনি বলেন, কিছু করবো কিনা তা নিয়ে প্রথমে দ্বিধায় ছিলাম। পরে চিঠির একটি লাইন পড়ে সব দ্বিধা কেটে গেল। শিশুটি বাবাকে লিখেছে স্বর্গে তিনি কেমন আছেন জানাতে। এটা পড়ে ভাবলাম, যদি জবাব না পায় তাহলে সে ভাববে স্বর্গে বাবা হয়তো ভালো নেই। কাজেই এ চিঠির একটা জবাব দিতেই হবে।

চিঠিতে আলেজান্দ্রোর ঠিকানা দেয়া নেই। সুজানে তাই শরণ নিলেন ফেসবুকের। তার আশা, কোনো না কোনোভাবে এই চিঠি আলেজান্দ্রোর পরিবারের কাছে পৌছে যাবে। তিনি লিখলেন : আমি নিশ্চিত, তোমার বাবা তোমাকে ছেড়ে যাননি। তুমি একা হয়ে যাও বা দুঃখ পাও এমন কিছুও তিনি চান না। স্বর্গে তিনি ভালো আছেন, সুখে আছেন।

ফেসবুকের পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লো। এক পর্যায়ে আলেজান্দ্রোর মা ইউদির চোখেও পড়ে গেলো। তিনি ছেলেকে সেটি পড়ে শোনালেন। শুনে ছেলেটি কেঁদে ফেললো। বাবা স্বর্গে ভালো আছেন জেনে সে খুব খুশি।

আলেজান্দ্রোর মা বলেন, আলেজান্দ্রোর ‘হিরো’ হলেন ওর বাবা।

ইতিমধ্যে দুই মা দেখা করার পরিকল্পনা করছেন। ফেসবুকে যারা বিষয়টি জেনেছে তারা অনেকেই আলেজান্দ্রোকে ক্রিসমাসের উপহার দেবেন বলে জানিয়েছেন। এসব উপহার গ্রহণ করার জন্য আলেজান্দ্রোর মা একটি পোস্ট বক্স খুলেছেন। তিনি বলেন, এসব ঘটছে কারণ পৃথিবীতে অলৌকিক ব্যাপারটি আছে। আমার বিশ্বাস, আমার স্বামী দেবদূতদের দিয়ে আলেজান্দ্রোর কাছে খবর পাঠাচ্ছে যে, সে ভালো আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে