,

রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে অতীত-তিক্ততা ভুলে সরকারকে সংলাপে বসার আহ্বান জানানো হয়।

image-10755

মঙ্গলবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবির মিলাদ মাহফিলে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

ফখরুল বলেন, ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হবে। নির্বাচনকালীন সময়ের জন্য একটি নিরপেক্ষ সরকার গঠনের প্রস্তাবও তুলে ধরা হবে।

গতবার আলোচনা সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ দিলেও সেই কমিশন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে শক্তিশালী নির্বাচন কমিশনও কিছু করতে পারবে না।

তিনি আরো বলেন, আমরা রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবন যাচ্ছি। তাই আশা করছি দলের উত্থাপিত ১৩ দফার আলোকেই হবে এই আলোচনা। সেই সঙ্গে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে। তবে নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ হোক না কেন, নির্বাচনকালীন সহায়ক সরকার নিরপেক্ষ না হলে তারা কাজ করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা