,

অ্যাশেজে প্রথম দিবা-রাত্রির টেস্ট

 

স্পোর্টস ডেস্ক :আগামী ডিসেম্বরে অ্যাশেজ সিরিজের ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিলেড ওভালে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আলোচনা সাপেক্ষে প্রথমবারের মতো অ্যাশেজে গোলাপী বলে টেস্ট খেলতে সম্মত হয়েছে।

image-10769

মঙ্গলবার আগামী গ্রীষ্ম মৌসুমের সূচি ঘোষণা করতে গিয়ে সিএ এই বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়েছে, এডিলেডে আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে বহুল প্রতিক্ষিত এই টেস্টটি। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের এটি হবে দ্বিতীয় টেস্ট।

প্রতি বছর ওয়াকায় অ্যাশেজ শুরু হলেও এবার তা পরিবর্তিত হয়ে গাব্বায় অনুষ্ঠিত হচ্ছে। পার্থে অনুষ্ঠিত হবে তৃতীয় টেস্ট। এবারের এই টেস্টটি বার্সউডে স্থাপিত নতুন পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার।

অ্যাশেজ সিরিজের পরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। এর পরপরই সাত ম্যাচের ট্রান্স-তাসমানিয়া টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে অকল্যান্ডে।
আগামী গ্রীষ্ম মৌসুমে নারীদের অ্যাশেজ সিরিজও অনুষ্ঠিত হবে। ঘরোয়া সূচির সাথে মিলিয়ে নারীদের এই সিরিজের সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা