,

হৃতিকের বিপরীতে সাইফ কন্যার অভিষেক

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। অনেকদিন ধরেই বলিউডে পা রাখবেন বলে খবরে তিনি। এবার শোনা যাচ্ছে, হৃতিক রোশানের বিপরীতে বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা।

hrithik_sara1481611220
হৃতিককে নিয়ে অগ্নিপথ সিনেমা বানিয়েছেন করণ মালহোত্রা। এছাড়া এ অভিনেতার যোধা আকবর সিনেমায় সহকারী পরিচালক ছিলেন তিনি। এবার তাকে নিয়েই নতুন একটি কমেডি-ড্রামা তৈরি করবেন করণ। আর এতে তার বিপরীতে থাকবেন ২৪ বছর বয়সি সারা। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এর আগে শোনা যায়, টাইগার শ্রোফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। এরপর গুঞ্জন ওঠে, শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে দ্য ফল্ট ইন আওয়ার স্টার সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। এছাড়া জিনিয়াস শিরোনামের একটি সিনেমায় সারাকে দেখা যাবে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু শেষ পর্যন্ত সবই গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। সর্বশেষ শোনা যায়, রণবীর সিংয়ের বিপরীতে গলি বয় শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এরও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সারার অভিষেক প্রসঙ্গে সূত্রটি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘বড় ধরনের প্রজেক্টের মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি। তার প্রথম সিনেমা হবে করণ মালহোত্রার একটি কমেডি সিনেমা।’

করণ মালহোত্রা পরিচালিত সর্বশেষ সিনেমা ব্রাদার্স। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ। এছাড়া গত তিন বছর ধরে করণ জোহরের প্রযোজনায় শুদ্ধি শিরেনামের একটি সিনেমা পরিচালনার জন্যও খবরে এসেছেন তিনি। যদিও নানা জটিলতায় সিনেমাটি এখন পর্যন্ত তৈরি হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে