,

চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০

32708-untitled-2আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কাছেই সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ভারদাহ’। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ঘূর্ণিঝড়টি চেন্নাইতে আঘাত হানে। ওই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। ঝড়ের সঙ্গে চলে তুমুল বৃষ্টি। ভারদাহ তামিলনাড়ু ও পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রায় সারাদিন ধরেই বহমান ছিল।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত চেন্নাইতে সব ধরনের বিমান ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরাম ও তিরুভাল্লুর জেলার সব স্কুল। এ ছাড়া বিপদসংকুল এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২০ হাজার মানুষকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ঘুর্ণিঝড় আক্রান্ত মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার সাইক্লোনটি কর্নাটক রাজ্যের দিকে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর গতিবিধি অনুযায়ী ঝড়টি বুধবার সকালে দক্ষিণ গোয়ার ওপর দিয়ে বয়ে যাওয়ার কথা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে