,

এবার যোগব্যায়ামে ব্যবহার হচ্ছে ছাগল (ভিডিও)

goat_bdpঅনলাইন ডেস্ক : শরীর ও মনকে সতেজ রাখতে এবং সেই সঙ্গে মানসিক ক্লান্তি দূর করতে যোগব্যায়ামের বিকল্প নেই। তাই গড়ে উঠেছে যোগব্যায়াম শেখানোর অনেক স্কুল বা ট্রেনিং সেন্টার।

আর এই যোগব্যায়ামকে ভিন্নভাবে উপস্থাপন করে জনপ্রিয়তাও লাভ করেছেন অনেকে। তেমনি একটি ভিন্নধর্মী উপস্থাপন ‘ছাগল ইয়োগা’।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালে সম্প্রতি ভিডিওসহ প্রকাশ করেছে। সেখান থেকে জানা যায়,যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এপ্রিল গোল্ড নামের ৩৮ বছর বয়সী এক নারী ভিন্ন ধরনের একটি যোগব্যায়ামের ক্লাস চালু করেছেন। আর তার এই ভিন্ন ধরনের একটি যোগব্যায়ামের ক্লাস ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি যোগব্যায়ামে ব্যবহার করছেন ছাগল, যা এর আগে কেউ করেনি।

গোল্ড তার ইয়োগার ক্লাসের সময় ছাগলগুলো ছেড়ে দেন, ছাগলগুলো সেখানে চলাফেরা করে নিজেদের ইচ্ছেমতো। অংশগ্রহণকারীরা যখন যোগাসনে করে তখন অনেক সময় ছাগলগুলো তাদের পিঠের ওপর চড়ে বসে। এরপর শিক্ষার্থীরা ছাগল পিঠে নিয়েই আসন পূরণ করেন। এটাই হচ্ছে গোল্ডের স্পেশাল ছাগল ইয়োগা!

এই স্পেশাল ছাগল ইয়োগা সম্পর্কে গোল্ড বলেন, ‘ব্যায়ামেরক্লাসে অংশগ্রহণকারীদের মধ্যে বেশির ভাগই তারা একে অপরের সঙ্গে অপরিচিত। যোগব্যায়ামের সময় ছাগলগুলোর নানা কর্মকাণ্ড দেখে সবাই একসঙ্গে হাসিতে ফেটে পড়ে। ছাগল ইয়োগায় আয়ও বেশ ভালোই হচ্ছে। ’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা