,

গাড়িতে এবার চুমুতে ‘না’!

235923ubersঅনলাইন ডেস্ক : এটা একটা কথা হল? গাড়ির মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে সামান্যতমও ঘনিষ্ঠ হতে পারবেন না?
হ্যাঁ, এবার এক এক করে অনেক প্রসঙ্গই উঠতে পারে! বলতেই পারেন অনেকে, প্রকাশ্য স্থানে অন্তরঙ্গ হওয়ার দরকারটাই বা কী! ব্যক্তিগত ব্যাপার, তা চার দেয়ালের মধ্যে থাকলেই তো সবচেয়ে ভাল! শুধু শুধু তা সবার সামনে আনার দরকারটাই বা কী!

কিন্তু এও ভাবুন, একটা সুন্দর সময় কাটিয়ে আপনি আর কাছের মানুষটি যদি একটা উবের ভাড়া করেন আর তার মধ্যে একটু অন্তরঙ্গ হয়ে বসে থাকেন, তাতেও আপত্তি আসবে? এমনকী, একটু বেশি মদ খেয়ে ফেললেও ওঠা যাবে না উবের-এ?

সংস্থা তো অন্তত তেমনটাই বলছে! উবের জানিয়েছে, এবার থেকে তারা তাদের গাড়িতে যাতায়াতের জন্য একটা শর্ত আরোপ করেছে। ‘নো সেক্স’ নামে জারি হয়েছে সেই শর্তাবলী।

তাতে বলা হয়েছে, গাড়ির মধ্যে যাত্রীরা এমন কিছু করতে পারবেন না যা চালকের অস্বস্তির কারণ হতে পারে! মানে, চুমু-আলিঙ্গন সবই বিলকুল বাদ!
হঠাৎ কেন এমন একটা বেমক্কা শর্ত জারি করছে সংস্থা? উবের বলছে, হামেশাই অভিযোগ ওঠে যে তাদের চালকরা যাত্রীর শ্লীলতাহানি করেছেন! কিন্তু উল্টোটাও ঘটে! যাত্রীদের অন্তরঙ্গতা অস্বস্তিতে ফেলতে পারে চালককে। তাই এহেন বিধিবদ্ধ সতর্কীকরণ! আর শুধু অন্তরঙ্গতাই নয়, চালকের অস্বস্তি এড়াতে একটু বেশি মদ খেয়ে ফেলা যাত্রীরও গাড়িতে ওঠায় নিষেধাজ্ঞা জারি করছে সংস্থা।

আর সেখান থেকেই তৈরি হচ্ছে বিতর্ক। এই বিজ্ঞপ্তি জারি করে ঠিক কী করতে চাইছে উবের? প্রকারান্তরে কি এটাই বলছে না, এক যাত্রী শ্লীলতাহানির জন্য অন্য যাত্রীর অন্তরঙ্গতা দায়ী যা দেখে নিজেকে আর সামলাতে পারেন না চালক?

এর পরেও যাত্রীরা উবের-এ যাতায়াত পছন্দ করবেন তো?

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে