,

টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট : ১৪ বলে হাফ সেঞ্চুরি!

ball1420161212152004তার নামটা অতটা পরিচিত নয়। তবে ব্যাট হাতে ঝড় তুলতে পারদর্শী। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে অবশ্য নিজেকে এখনো সেভাবে মেলে ধরতে পারেননি ফারহান বেহারদিন। তবে তার ব্যাটে যে ঝড় ওঠে, ঘরোয়া ক্রিকেটে প্রমাণ মেলে। আরো একবার সেখানেই মিললো প্রমাণ।

সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে বেহারদিন খেলেন টাইটান্সের হয়ে। রোববার ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচটি ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ। বেরসিক বৃষ্টি বাধায় ঠিক সময়ে ম্যাচ মাঠে গড়ায়নি। ওভার কমিয়ে আনা হয় পাঁচ ওভারে।

ওভার কর্তন করা এই ম্যাচে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রেহারদিন। মাত্র ১৪ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ১৫ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া অলরাউন্ডার। তার ব্যাটে ভর করে ৬ রানের জয় তুলে নিয়ে ফাইনালের খেলা নিশ্চিত করেছে টাইটান্স।

বাফেলো পার্কে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান তোলে টাইটান্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভার খেললেও ২ উইকেট খুইয়ে ৭৪ রানের বেশি করতে পারেনি ওয়ারিয়ার্সরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের