,

দু-প্রার্থীই আনারসে অনঢ়

news-image

sdsd

নিজেস্ব প্রতিবেদক: জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরন করা হয়েছে। গতকাল নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান তাদের মধ্যে প্রতীক বিতরন করেন। এদিকে ‘আনারস’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রভাবশালী দুই প্রার্থীর মধ্যে কাড়াকাড়ি হয়েছে। এনিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু-গ্রুপের মধ্যে বাদানুবাদ হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। প্রতিদ্বন্ধি প্রার্থী সুত্র জানায়- জেলা পরিষদের বর্তমান প্রশাসক এডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী ও শফিকুল আলম এমএসসি তারা দু-জনেই আনারস প্রতীক চান। দু-প্রার্থীই আনারসে অনঢ় থাকায় লটারীর আয়োজন করা হয়। লটারীতে প্রার্থী শফিকুল আলমের ভাই মো: শাহআলম অংশ নিয়ে আনারস প্রতীক পান। তখন আওয়ামীলীগের নেতারা আপত্তি করে বলেন প্রার্থীর পক্ষে লটারীতে অংশ নিলে হবেনা। এনিয়ে উত্তেজনা দেখা দিলে দ্বিতীয়বার লটারীর আয়োজন করা হয়। এবারও শফিকুল আলম ‘আনারস’ প্রতীক পান। এমদাদুল বারী পান ‘চশমা’ প্রতীক। আরেক প্রতিদ্বন্ধি মোবারক হোসেন পেয়েছেন ‘ঘোড়া’ প্রতীক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা