,

জবির চার ইউনিটের চতুর্থ মেধা তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ৪র্থ মেধা তালিকা এবং ‘সি’ ইউনিটের ৩য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

image-10616

‘এ’, ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ৪র্থ মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ১৪ ও ১৫ ডিসেম্বরের মধ্যে, ও ‘সি’ ইউনিটের ৩য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’, ‘বি’ ও ‘ডি’ ইউনিটের ৩য় মাইগ্রেশন তালিকা এবং ‘সি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। মাইগ্রেশনে তালিকাভুক্ত শিক্ষার্থীদের অবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে হবে। মাইগ্রেশনে নতুন বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের পূর্ববর্তী বিভাগের সঙ্গে আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’ ইউনিটে কোঠায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের ও ১৪ ও ১৫ ডিসেম্বর-এর মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে, ১৩ ডিসেম্বর সরকারি ছুটি হওয়ায় ‘বি’ ও ‘ই’ ইউনিটের কোটায় সাক্ষাৎকার ১৩ ডিসেম্বরের পরিবর্তে ২ জানুয়ারি, ২০১৭ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.jnu.ac.bd পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা