বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য কর্মকর্তার নালিশ : মাদক ব্যবসায়ী ও দালালদের দখলে সরাইল হাসপাতাল

sarail-pic-hospital-07-08-15সরাইল (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন মাদক ব্যবসায়ী ও দালালদের দখলে। দিনদিন বেড়েই চলেছে দালাল বাহিনীর দৌরাত্ম। সেখানে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা তাদের তান্ডবের কাছে কোণঠাসা হয়ে পড়েছেন। বাধ্য হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিনা আক্তার বেগম গতকাল সোমবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে নালিশ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার ছিল সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা। ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে চলছিল এ সভা। শেষ মুহুর্তে সভায় উপস্থিত হন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনা আক্তার বেগম। তিনি সভায় বলেন, দীর্ঘ দিন ধরে সন্ধ্যার পর সরাইল হাসপাতালের ভিতরে প্রকাশ্যে চলছে মাদকদ্রব্য কেনা-বেচা ও সেবন। একই সাথে দিনের বেলা প্রাইভেট ক্লিনিকের মালিক ও এক শ্রেণির দালালদের দখলে থাকে হাসপাতাল। আমরা তাদের উৎপাতে কোণঠাসা হয়ে পড়েছি। তিনি বলেন, বিষয়টি একাধিকবার থানা পুলিশকে অবহিত করেছি। এসব বিষয় নিয়ে আমার ষ্টাফদের সাথে মাদকসেবী ও দালালদের অনেক ঝামেলাও হয়েছে। পুলিশকে জানানোর পরও কোনো প্রতিকার পাইনি। আর কোনো সমম্যা হলে পুলিশ আসে দুই ঘন্টা পরে। এতে সমম্যা আরও বাড়ে। এ অবস্থা থেকে প্ররিত্রাণ চাই। হাসপাতালে কর্মরত একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, হাসপাতালে নতুন চিকিৎসক যোগদান করার পরই স্থানীয় প্রভাবশালী কিছু ক্লিনিক মালিক তাদের টার্গেট করেন। এক সময় তারা ওই চিকিৎসকদেরকে বাগে নিয়ে যান। পরে ওই চিকিৎসকরা হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকের দিকে ঝুঁকে পড়েন। এ ছাড়া কিছু কর্মকর্তা কর্মচারী তো ক্লিনিক ব্যবসার সাথে গোপেনে জড়িতই রয়েছেন। তাদের মাধ্যমেই এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত দালালরা ধাবড়িয়ে বেড়ায়। হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা এক মাসের মধ্যে দালালমুক্ত করার ঘোষণা দিয়েও পারেননি। তাহলে এদের খুঁটির জোর কোথায়? আর তৃতীয় চতুর্থ শ্রেণির ২/১ জন কর্মচারী মাদক সেবন ও অসামাজিক কাজের সাথে জড়িত। এদের হাত ধরেই এখানে মাদক সেবনকারী ও বিক্রেতাদের দৌরাত্ম বাড়ছে। সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, এখানে চিকিৎসকদের জন্য বাসা রয়েছে। কিন্তু এখানে কেউ থাকেন না। হাসপাতাল থাকে ফাঁকা।এতে কিছু সমস্যা হতে পারে। এ ছাড়া এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে কিছুই জানায়নি।

এ জাতীয় আরও খবর

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির