,

কারিনা অসুস্থ, বাড়িতেই ডেকে আনা হল চিকিৎসক!

kareenaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আর অল্প কিছুদিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেবেন। তাই আপাতত তিনি বাড়িতেই রয়েছেন।

কিন্তু গত সপ্তাহে হটাত করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সময় নষ্ট না করে দ্রুত বাড়িতেই চিকিৎসক ডেকে আনেন সাইফ। চিকিৎসক জানান, রক্তচাপ বেড়ে গিয়েছে এই বলিউড নায়িকার। কিন্তু চিন্তার কোনও কারণ নেই। আপাতত তিনি স্থিতিশীল আছেন। বেবোকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্য একজন নার্সও রয়েছেন বান্দ্রার বাংলোতে।
জানা গিয়েছে, দিন কয়েক আগে মালাইকা আরোরা খান, রেহা কপূর, অমৃতা আরোরাদের সঙ্গে হাউজ পার্টি করেছিলেন কারিনা কাপুর খান। এমনিতেই তার অ্যাডভান্স স্টেজ চলছে, তার ওপর পার্টির ধকল সামলাতে পারেননি তিনি। তাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

কারিনার শাশুড়ি শর্মিলা ঠাকুর সংবাদমাধ্যমে বলেন, ‘‘কারিনা প্রেগন্যান্সির প্রতিটা মুহূর্ত এনজয় করছে। ভাল করে সেজেছিল বন্ধুত্বদের সঙ্গে এনজয় করেছে। এতটাই অসাধারণ ভাবে সব কিছু সামলিয়েছে যে কারও আবার নজর না লেগে যায়। ’’

প্রেগন্যান্সি পিরিয়ডেও যতদিন সম্ভব শুটিং করেছেন কারিনা। নিজেকে ব্যস্ত রেখেছেন সবসময়। এক সাক্ষাতকারে বলেছিলেন কারিনা, ‘‘সাইফ বলেছে আমি এত কাজ করছি যে আমাদের সন্তান নাকি মেহবুব স্টুডিওতে হবে। তবে বেবি হওয়ার এক মাসের মধ্যেই আমি আবার কাযে ফিরতে পারবো বলে আশা রাখি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা