,

মুক্তিযোদ্ধা ওমর সানী

omor-saniবিনোদন প্রতিবেদক : খ্যাতিমান শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘লাল সবুজের সুর’। ছবিতে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ওমর সানীকে। আরও অভিনয় করেছেন সুব্রত, সেরা জামান, রফিকুল্লাহ সেলিম, ঝুনা চৌধুরী, শিশুশিল্পী মাহি ও লিখন প্রমুখ।

সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। জানা যায়, ছবিটি বিজয় দিবসের দিন প্রেক্ষাগৃহ ও চ্যানেল আইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

এর গল্পটা এমন- ইমনের বাবা-মা একাত্তরের ২৫ মার্চের কালো রাত্রির পর ঢাকা ছেড়ে ইছাপুর গ্রামে আশ্রয় নেয়। সেখানে ইমনের পরিচয় হয় বাদল নামের এক কিশোরের সঙ্গে। ঢাকায় পাকসেনারা বাদলের বাবা-মাকে মেরে ফেলেছে। সে প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামে এসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। ইমনও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে একদিন যায় প্রশিক্ষণ নেওয়ার জন্য। তারপর চরম কিছু সময় আসে তাদের জীবনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা