,

ইস্তাম্বুলে হামলার দায় স্বীকার কুর্দিদের

image-11658আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরে ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনস। পুলিশকে লক্ষ করে চালানো এই হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত এবং আহত প্রায় ১৬৬ জন। আহতদের মধ্যে ১৯জন রয়েছেন নিবিড় পরিচর্চায়।

জঙ্গিগোষ্ঠী পিকেকে জানায়, পুলিশকে লক্ষ্য করে শনিবার বিকালে চালানো এই হামলায় আমাদের দুইজন যোদ্ধা নিহত হয়েছেন।

এই ঘটনার পর তুরস্ক সরকার গতকাল রবিবার একদিনের শোক পালন করেছে।

বিস্ফোরণের এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

দেশটির কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণ দুটির একটি গাড়ি বোমা ও অন্যটি আত্মঘাতী বোমা হামলা। পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ফুটবল ভক্তরা স্টেডিয়ামটি ত্যাগ করার প্রায় ঘণ্টা দু-এক পর হামলা হয়। বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও প্রথম থেকেই সরকারের সন্দেহ ছিল কুর্দি যোদ্ধাদের দিকে। কারণ এরাই সাধারনত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।

ভোডাফোন এরিনা স্টেডিয়ামে তুরস্কের প্রধান দুটি ফুটবল দল বেসিক্টাস এবং বুরসাসপোরের মধ্যকার খেলার দুই ঘণ্টা পর হামলাটি চালানো হয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা