,

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী বিল ইংলিশ

bill-englishআন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন বিল ইংলিশ। দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে।

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে জন কির স্থলাভিষিক্ত হচ্ছেন বিল ইংলিশ।

গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগের কথা ঘোষণা করেন জন কি। তিনি আট বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার কথাও জানান তিনি।

জন কির পদত্যাগের পর দায়িত্ব সামলান তাঁর উপপ্রধানমন্ত্রী বিল ইংলিশ। এরপর দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিল ইংলিশকে নিয়োগ দিল।

ন্যাশনাল পার্টির ককাসের এক বৈঠকের পর বিল ইংলিশের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। আর সামাজিক গৃহায়ণমন্ত্রী পলা বেনেটকে (Paula Bennett) উপপ্রধানমন্ত্রী করা হয়েছে।

বিল ইংলিশের সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কথা।

টুইটারে দেওয়া প্রতিক্রিয়ায় বিল ইংলিশ বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পেরে তিনি উৎফুল্ল ও বিনয়ী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা