,

ঘরের মাঠে পয়েন্ট খোয়াল লিভারপুল

liverpoolস্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট খোয়াল লিভারপুল। রবিবার রাতে অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

এই নিয়ে লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য থাকল লিভারপুল। গত সপ্তাহে বোর্নমাউথের মাঠ থেকে ৪-৩ গোলে হেরে ফিরেছিল তারা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন লালানা। বাঁ দিক থেকে সাদিও মানের ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার। তবে এই আনন্দ অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১২ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ২৭তম মিনিটে দারুণ ফ্রি কিকে পায়েত বল জালে পাঠান। এর পর দলকে এগিয়ে দেন অ্যান্টোনিও। ডান দিক থেকে সতীর্থের ক্রস জর্ডান হেন্ডাসনের মাথায় লেগে আরও উঁচু হয়ে ডি বক্সে ফাঁকায় পেয়েছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে পিছিয়ে থেকেই খেলতে নামে লিভারপুল। এরপর ৪৮তম মিনিটে স্বস্তির সমতায় আসে দলটি। সেনেগালের মিডফিল্ডার মানের বাড়ানো ক্রসে বল জালে পাঠান বেলজিয়ামের ফরোয়ার্ড ওরিগি। এই ড্রয়ের তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট হলো ৩১।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা