,

‘আম্মার’ শোকে মৃত্যু ৪৭০ জনের

Jayalalithaa's supportersআন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে এখনো চলছে শোকের মাতম। সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার মৃত্যুর শোকে এখনো নির্বাক তার লাখো ভক্ত-সমর্থক। কিছুতেই তারা মেনে নিতে পারছেন না প্রিয় ‘আম্মার’ মৃত্যু। জয়ললিতার অসুস্থতা এবং প্রয়াণের পর এখন পর্যন্ত ৪৭০ জন ভক্ত-সমর্থকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার রাজনৈতিক দল এআইএডিএমকে।

রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দলটি গত কয়েক দিনে জয়ললিতার শোকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। আজ রবিবার ১৯০ জনের নতুন তালিকা প্রকাশ করে। গতকাল শনিবার দলের পক্ষ থেকে ২০৩ মৃতব্যক্তির তালিকা প্রকাশ করেছিল।

মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মৃতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি করে দেয়া হবে। এখন পর্যন্ত ছয়জন আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার প্রকাশিত তালিকায় চারজন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

দলটি এর আগে ঘোষণা দিয়েছিল, জয়ললিতার মৃত্যুর কথা শুনে আত্মহত্যার চেষ্টাকারী এক ব্যক্তি এবং হাতের আঙুল কেটে ফেলা অপর এক ব্যক্তিকে ৫০ হাজার করে রুপি দেয়া হবে।

বিবৃতিতে বলা হয়, চার ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার বহন করবে জয়ললিতার দল।

তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা গত সোমবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান। গত সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা