,

বিবাহবার্ষিকীতে আশরাফুলের সেঞ্চুরি

ashraful_practiceস্পোর্টস রিপোর্টার : তিন বছর পর রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আর খেলতে নেমেই আবারও তাকে দেখা গেল পুরনো রূপে। পেয়ে গেলেন দারুণ এক সেঞ্চুরি।

আর কাকতালীয় ব্যাপার হলো, আজ রোববার ১১ ডিসেম্বর তার বিবাহবার্ষিকী। এক বছর আগে এ দিনেই অনিকা তাসলিমা অর্চির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। গত সেপ্টেম্বরে এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম কন্যা সন্তান।

যদিও আশরাফুলের এই সেঞ্চুরিটা কোনো স্বীকৃত ম্যাচে আসেনি। অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে ১১০ রানের এক ইনিংস খেলেছেন তিনি।

অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দেরই মূলত দু’ভাগে ভাগ করে খেলানো হয়েছে। মূল দলের বিপক্ষে যে একাদশ গঠন করা হয়েছে, সেখানে নেতৃত্বে ছিলেন আশরাফুল। যুব এশিয়া কাপকে সামনে রেখে চলছে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্পে থেকে নিজেকে ফিট রাখছেন আশরাফুল।

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুলকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। চলতি বছরের ১৩ আগস্ট সেই নিষেধাজ্ঞা শেষ হয়।

এ ছাড়াও জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর হয়ে দেখা গেছে তাকে। তবে এখনও বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আসরগুলোয় খেলতে পারছেন না তিনি। সেই নিষেধাজ্ঞা উঠে যেতে আরও দু’বছর সময় লাগবে। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা