বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ৭ এবং ৭ প্লাসে যেভাবে ভালো ছবি তুলবেন

iphone-7প্রযুক্তি ডেস্ক : যখন তখন ছবি তোলার জন্য আলাদা ক্যামেরার চেয়ে মোবাইল ফোনের ক্যামেরা বেশি উপকারী। আর তাই বর্তমানে মোবাইল হ্যান্ডসেট নির্মাতারা ফোনে উন্নতমানের ক্যামেরা সংযুক্ত করছে। সাম্প্রতিক স্মার্টফোনগুলোর মধ্যে আইফোন ৭ এবং ৭ প্লাসের ক্যামেরা সবচেয়ে ভালো। এমনকি ফটো ব্লগিং ওয়েবসাইট ‘ফ্লিকারে’ শীর্ষ দশটি ছবির মধ্যে ৮টি ছবিই আইফোন ক্যামেরায় তোলা।

অ্যাপল তাদের আইফোন ৭ এবং ৭ প্লাসে আরও ভালো ছবি তুলতে কিছু টিপস দিয়েছে, যার মধ্যে নতুন পোট্রেট মোড, জুম এবং অন্যান্য ফিচার ব্যবহার করে ভালো ছবি তোলা সম্ভব হবে। পাঠকদের জন্য টিপসগুলো তুলে ধরা হলো।

১. আইফোন ৭ প্লাসের ডুয়েল ১২ মেগাপিক্সেল ক্যামেরার সাথে অপটিক্যাল জুম ব্যবহার করুন। কেননা ১০x ডিজিটাল জুমের চেয়ে ২x অপটিক্যাল জুমে অনেক ভালো ছবি পাওয়া সম্ভব।

২. ভিডিওর জন্য ৪কে ভিডিও ব্যবহার করুন। এতে আপনার রেকর্ডিং অনেক কালারফুল এবং চকচকে হবে। ৪কে ভিডিও রেকর্ডের জন্য পর্যায়ক্রমে সেটিংস> ফটো অ্যান্ড ক্যামেরা> রেকর্ড ভিডিও> ৪কে নির্বাচন করুন। আর ৪কে নির্বাচন করা হয়ে গেলে ভিডিও রেকর্ড করার সময় ক্যামেরা অ্যাপে একটি ৪কে ব্যাজ শো করবে।

৩. চলতে চলতে অথবা দাঁড়িয়ে ভিডিও’র জন্য ‘টাইম ল্যাপস’ ভিডিওকে আরও স্মুথ করবে।

৪. সবচেয়ে ভালো ভিডিও ধারণ করতে ‘ল্যান্ডস্ক্যাপ মোডে’ ভিডিও করুন।

৫. ভিডিও রেকর্ডিং করার সময় ছবি তুলতে চাইলে রেকর্ড বাটনের বাম পাশে ‘সাদা বৃত্তে’ ট্যাপ করুন।

‘পোট্রেট মোডে’ নিখুঁত পারিবারিক ছবি তোলার উপায়

১. পোট্রেট মোড রিয়েল টাইমে লাইভ প্রিভিউ গাইড করবে আপনাকে। এমনকি ক্যামেরা থেকে সাবজেক্ট যতই দূরে হোক না কেন ভালো ছবি তুলতে পারবেন আপনি।

২. ক্যাপচারের সময় আরও লাইট দরকার কি না সে বিষয়ে পোট্রেট মোডের দেওয়া গাইডের দিকে মনোযোগ দিন।

৩. একাধিক ব্যক্তিকে একই ফ্রেমে বন্ধি করার সময় একই সমতলে থাকা নিশ্চিত করে নিন।

৪. ছবি তোলার সময় স্থিরভাবে থাকার চেষ্টা করুন।

৫. ভালো মানের ছবি তুলতে ৩ সেকেন্ড বা ১০ সেকেন্ডের টাইমার ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

বুলেট ট্রেনে বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির