,

সালমানের সঙ্গে বেমানান ভাগ্যশ্রী!

bhagyashree-patwardhan-1বিনোদন ডেস্ক : সালমান খানের কারণে বলিউডে অনেক নায়িকাই সুপারহিট অভিনেত্রী হিসেবে খ্যাতি পেয়েছেন। আজ থেকে ২৭ বছর আগে বলিউডে সালমানের সঙ্গে অভিষেক হয়েছিল ভাগ্যশ্রীর। সাফল্য যখন হাতের মুঠোয়, তখনই সব ছেড়েছুড়ে সংসার করতে চলে যান নায়িকা। বলিউডে তেমনভাবে তাকে আর দেখা না গেলেও প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেম-সুমনকে এখনও ভুলতে পারেননি দর্শক। সালমান ও ভাগ্যশ্রীর রসায়ন এখনও জনপ্রিয় ৯০ দশকের দর্শকদের কাছে।

তবে সালমানের সঙ্গে আর কোনো ছবি করা হয়ে ওঠেনি এই নায়িকার। টেলিভিশনের পর্দায় তিনি একটু বয়স্ক চরিত্রে অভিনয় করলেও সিনেমায় সালমান এখনও নায়কের ভূমিকায় চুটিয়ে অভিনয় করছেন। সম্প্রতি ভাগ্যশ্রী জানান, সালমানের সঙ্গে পর্দায় আসতে চান তিনি। তবে সালমানের ভাবির চরিত্রে তাকে বেমানান দেখাবে। কারণ দর্শক কোনোভাবেই তাদের জুটিকে দেবর-ভাবির ভূমিকায় গ্রহণ করবে না।

এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, সালমান খানের সঙ্গে এখনও মাঝে মাঝে যোগাযোগ হয় তার। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান। কোনো অনুষ্ঠানে দেখা হলেও কথাবার্তা হয় তাদের।

তিনি আরও জানান, যদি ‘ম্যায়নে পেয়ার কিয়া’র রিমেক হয়, তবে নিজের জায়গায় আলিয়া ভাটকে দেখতে চাইবেন তিনি। সালমানের জায়গায় রণবীর সিং বা রণবীর কাপুর পছন্দ তার।

সূত্র: দেশি মার্টিনী

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা