,

অস্ট্রেলিয়ায় ঘাম ঝড়িয়ে দিন পার করলেন মুস্তাফিজ-মিরাজরা

mustafiazস্পোর্টস ডেস্ক : এরই মধ্যে দুই ভাগে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে ২০ জনের দল। রবিবার সিডনি ব্ল্যাকটাউন ইন্টান্যাশনাল স্পোর্টস পার্কে ঘাম ঝরিয়েছে টাইগাররা। সদ্যই ইনজুরি কাটিয়ে উঠা কাটার মাস্টার মুস্তাফিজ এইদিন ঘাম ঝরিয়েছেন। টানা বেশ কয়েক ওভার বোলিং করেছেন তরুণ এই পেসার।

শুরু হয়ে গেল টাইগারদের নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি। যদিও প্রথম দিনে প্রধান কোচ হাথুরুসিংহে তার সব শিষ্যদের এক সঙ্গে পাননি।

ভিসা জটিলতার কারণে এখনো যেতে পারেননি পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান মেহেদী মারুফ। অন্যদিকে ব্যক্তিগত কারণে শনিবার না গেলেও রবিবার রাত ১০ টার ফ্লাইটে বিমানে চড়বেন সাকিব আল হাসান।

তবে এরই মধ্যে দুই ভাগে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে ২০ জনের দল। রবিবার সিডনি ব্ল্যাকটাউন ইন্টান্যাশনাল স্পোর্টস পার্কে ঘাম ঝরিয়েছে টাইগাররা। সদ্যই ইনজুরি কাটিয়ে উঠা কাটার মাস্টার মুস্তাফিজ এইদিন ঘাম ঝরিয়েছেন। টানা বেশ কয়েক ওভার বোলিং করেছেন তরুণ এই পেসার।

ভারতের বিপক্ষে অভিষেক হওয়া মুস্তাফিজ কাটারের বিষে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন। এই দলে নতুন করে যোগ হয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান। এই স্পিনারের ঘূর্ণিতে ইংলিশরা তোপের মুখে পড়েন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুই বিস্ময় বালক কী করেন এটাই এখন দেখার বিষয়।

মুশফিক প্রায় আধাঘণ্টার মতো ব্যাটিং অনুশীলন করে কাটিয়েছেন। প্রথমদিনের অনুশীলনে দলের সবাই সিরিয়াস ছিলেন।

২৩ সদস্যের বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, মেহেদী মারুফ ও তানভীর হায়দার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা