,

নতুনদের কাজে শিক্ষার প্রভাব বাড়ছে : অপর্ণা

untitled-38_255118অপর্ণা ঘোষ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত ‘কমিউনিটি’ ও ‘সংসার’ নাটক দুটি। এরই মধ্যে কাজ করেছেন মুক্তিযুদ্ধের তিনটি নাটকসহ নতুন একটি ধারাবাহিকে। অন্যদিকে শুরু হচ্ছে তার ষষ্ঠ চলচ্চিত্র ‘ভুবনমাঝি’র প্রচার কাজ। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বললেন তিনি-

বিজয়ের মাসে ‘ভুবনমাঝি’ মুক্তির সম্ভাবনা আছে?

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়েই ‘ভুবনমাঝি’ ছবিটি নির্মিত। তাই বিজয়ের মাসে মুক্তি পেলেই ভালো লাগত। নির্মাতা ফাখরুল আবেদীনেরও এমন ইচ্ছা ছিল। কিন্তু এখনও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় নিশ্চিত হতে পারিনি। তা ছাড়া যৌথ প্রযোজনার ছবি হওয়ায় দু’দেশের অনুমতি পাওয়ার বিষয় রয়েছে। তবে ‘আমার পতাকা, আমার বাংলাদেশ’ শিরোনামে একটি ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রচার শুরু করব। আমার সহশিল্পী পরমব্রত এ আয়োজনে যোগ দেবেন।

মুক্তিযুদ্ধের কোন নাটকে অভিনয় করছেন?

এ বছর মুক্তিযুদ্ধের তিনটি গল্প নিয়ে কাজ করেছি। এর মধ্যে প্রথমবারের মতো আবুল হায়াতের পরিচালনায় রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে ‘সূর্য ওঠার আগে’ নাটকে কাজ করলাম। এতে এক বীরাঙ্গনার সংগ্রাম ও সাম্প্রতিক সময়ের গল্প রয়েছে। যুদ্ধে সে তার স্বামী-পুত্রকে হারায়। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পর সে আবিষ্কার করে- দেশদ্রোহী রাজাকারই এখন রাষ্ট্রনায়ক। এটি চ্যানেল আইতে বিজয় দিবসে প্রচার হবে।

একক নাটকের ব্যস্ততা কেমন?

কিছুদিন আগেও মৌলিক গল্প এবং দক্ষ নির্মাতার অভাবে একক নাটকে কম কাজ করতাম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের অনেকেই ভালো কাজ করছেন। তাদের কাজে শিক্ষার প্রভাব বাড়ছে। সম্প্রতি সাজাদ রাসেলের ‘সমুদ্রের রাত্রি’ শিরোনামে একটি থ্রিলারধর্মী নাটকে অভিনয় করলাম। আমার চরিত্রের নাম রাত্রি এবং কল্যাণ অভিনয় করেছেন সমুদ্র চরিত্রে। রাহাত মাহবুবের একটি নাটকে অভিনয় করলাম আদিভৌতিক নারীর চরিত্রে। মাহফুজ আদনানের ‘শেষের কাব্য তুমি’ নাটকে কাজ করেও ভালো লেগেছে।

আপনার প্রচারিত ধারাবাহিকগুলো নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন?

এ মুহূর্তে দেশ টিভিতে আর বি প্রীতমের ‘কমিউনিটি’ এবং এনটিভিতে গোলাম সোহরাব দোদুলের ‘সং-সার’ নাটক দুটো প্রচার হচ্ছে। সমসাময়িক গল্প নিয়ে নাটক দুটো নির্মিত হওয়ায় দর্শক প্রতিক্রিয়া ভালো। এ মুহূর্তে মানিক মানবিকের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। এতে এক পিতৃহীনা স্বাধীনচেতা নারীর চরিত্রে অভিনয় করেছি আমি। তার মা চায় তাকে বিয়ে দিয়ে নিশ্চিত হতে। কিন্তু সে প্রমাণ করতে চায়, এ সমাজে একজন পুরুষ যা করতে পারে, একজন নারীও তা সমানভাবে করতে পারে।
সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা