,

‘পদ্মাবতী’তে ঐশ্বরিয়া

aishwarya-ver20161210202430‘বাজিরাও মাস্তানি’র পর আরও বিশাল ক্যানভাসে ‘পদ্মাবতী’ পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি। বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবির একটি হতে যাচ্ছে এটি। এ খবর জানতে বাকি নেই কারও!

‘পদ্মাবতী’তে তারকার অভাব নেই। মুখ্য চারটি চরিত্রে আছেন রণবীর সিং, শহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন ও অদিতি রাও হায়দারি। শোনা যাচ্ছে, এ তালিকায় এবার যুক্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

গুঞ্জন উঠেছে, ‘পদ্মাবতী’র একটি গানে এবং বিশেষ একটি চরিত্রে কিছু সংলাপ বলতে দেখা যাবে অ্যাশকে। এর চিত্রায়ন হবে ১৫-২০ দিন। এ সময়ের মধ্যে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীকে করতে হবে মহড়াও।

এর আগে সঞ্জয়লীলা বানসালির ‘গুজারিশ’ (২০১০), ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯) ও ‘দেবদাস’ (২০০২) ছবিতে অভিনয় করেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। সবশেষ তাকে বড়পর্দায় দেখা গেছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা