,

রাখাইন রাজ্যে কারফিউ আরো দু’মাস বাড়লো

myanmar20161211130142মিয়ানমারের রাখাইন রাজ্যে কারফিউ আরো দু’মাস বাড়ানো হয়েছে। বাংলাদেশ সীমান্তের সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ ওই এলাকায় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনার জের ধরে ২০১২ সালের মাঝামাঝি সময়ে রাত ১১টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ জারি ছিল। সেটা আরো দু’মাসের জন্য বাড়ানো হয়েছে।

গত অক্টোবরে তিনটি পুলিশ স্টেশনে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী। দিন দিন সেনাবাহিনীর অত্যাচার বর্বর হতে শুরু করেছে।

সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত ৪শ’ রোহিঙ্গা নিহত নিয়েছে। এদিকে, মিয়ানমার সরকার মাত্র ৭৬ রোহিঙ্গা মুসলিমকে হত্যার কথা স্বীকার করেছে।

ওই এলাকায় কারফিউ চলাকালীন কোনো সমাবেশ বা পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না।

শনিবার রাজ্যের কাউন্সিলর কার্যালয়ের তথ্য কমিটি এক ঘোষণায় জানিয়েছে, রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মিন অং আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছে, কারফিউ থাকা স্বত্ত্বেও ওই এলাকার মানুষ শহরের মসজিদ, রেস্তোঁরাসহ বিভিন্ন স্থানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা