শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয় মাস পর ফের পালমিরায় আইএস

palmira-sm20161211113755অপ্রত্যাশিত এক হামলায় সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে নয় মাস পর ফের সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা প্রবেশ করেছে বলে জানিয়েছে দুটি পক্ষ।

শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ‌্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি ফর হিউম‌্যান রাইটস ও সিরিয়ার বিদ্রোহীরা।

পালমিরার বেসামরিক বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অবজারভেটরি, কারণ শহরটির অনেকেই প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সমর্থক।

দক্ষিণের এলাকাগুলো বাদে পালমিরার অধিকাংশই আইএসের দখলে চলে গেছে বলে জানিয়েছে তারা।

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, শহরটির ১০ কিলোমিটার পূর্বে খাদ‌্যগুদামের কাছে জঙ্গিদের একটি হামলা প্রতিহত করেছে তারা। লড়াইয়ে জঙ্গিদের ব‌্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে পালমিরার হামলা সম্পর্কে তারা কিছু জানায়নি।

সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, পালমিরা রক্ষা করতে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে তারা।

আলেপ্পো শহরের বাইরে গ্রামাঞ্চলে অবস্থানরত এক বিদ্রোহী জানিয়েছেন, আলেপ্পো থেকে কিছু সেনাকে পালমিরায় পাঠানো হচ্ছে।

এতে সরকারি বাহিনীর অভিযানে আলেপ্পো থেকে উৎখাত হওয়ার পর্যায়ে থাকা বিদ্রোহীদের ওপর চাপ খানিকটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

মুক্ত ঐতিহাসিক শহর পালমিরা পরিদর্শনে এসেছেন ভ্রমণকারীরা; ৬ মে, ২০১৬। রয়টার্স

আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের জয়ের প্রান্তে রয়েছে আসাদ সরকার, রাশিয়া ও ইরান সমর্থিত বেসামরিক বাহিনীগুলোরও আসাদ বাহিনীর সঙ্গে আছে। সিরিয়ার গৃহযুদ্ধে জয়ের সুবাতাস পেতে শুরু করেছিল আসাদ বাহিনী, কিন্তু পালমিরায় হামলা চালিয়ে পরিস্থিতি অনিশ্চিত করে দিল আইএস।

মার্চে আইএস জঙ্গিদের দখল থেকে পালমিরা মুক্ত করেছিল সিরীয় সরকারি বাহিনী। একে আসাদ সরকারের একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার হস্তক্ষেপের পর পালমিরায় সবচেয়ে বড় পাল্টা হামলার শিকার হল সরকারি বাহিনী।

রাশিয়ার হস্তক্ষেপের পর সিরিয়ার গৃহযুদ্ধের স্রোত সরকারি বাহিনীর অনুকূলে চলে এসেছিল।

আইএসের বার্তা সংস্থা আমাক জানিয়েছে, তাদের গোষ্ঠী পালমিরার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পর্বত জাবাল আল তার এবং জাবাল আনতারা দখল করে নিয়েছে। তীব্র লড়াইয়ের পর এগুলো তাদের দখলে আসে বলে জানিয়েছে আমাক।

এই পর্বত দুটি থেকে পুরো পালমিরা শহরের ওপর নজরদারি করা যায়।

শনিবার পালমিরার উত্তর-পশ্চিমে জাযাল তেলক্ষেত্রের কাছে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আমাক।

পালমিরায় প্রবেশ করা জঙ্গিরা এখন নিকটবর্তী টি-ফোর বিমান ঘাঁটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। এই ঘাঁটিটি সিরিয়ার অন‌্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। সিরিয়ার সেনাবাহিনীকে সমর্থন দেওয়া রুশ বাহিনী ঘঁটিটি ব‌্যবহার করছে।

এক বিদ্রোহী জানিয়েছেন, আইএসের হামলার পর পালমিরায় অবস্থানরত রুশ বাহিনীর বড় একটি কনটিনজেন্টকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে পালমিরায় আক্রমণ শুরু করে আইএস। আক্রমণ শুরু করেই কয়েক ডজন সিরীয় সেনাকে হত‌্যা করে তারা, তারপর দ্রুততার সঙ্গে পালমিরার নিকটবর্তী খাদ‌্যগুদাম, কয়েকটি তেল ও গ‌্যাসক্ষেত্র দখল করে নেয়, জানিয়েছে অবজারভেটরি।

এদিকে আইএসের বিরুদ্ধে অভিযানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে পালমিরার কাছে বিমান হামলা চালিয়ে তারা আইএসের ১৬৮টি তেল ট‌্যাঙ্কার ধ্বংস করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা