,

মোদিকে পাকিস্তানি সাংবাদিকের ‘সরাসরি’ হুমকি

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে পাকিস্তানি একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিক বলেছেন, ‘মোদি সাহেব, আপনাকে অনেক বোঝানো হয়েছে; কিন্তু আপনি কখনই বোঝেননি।’

photo-1481431587

পারাস খুরশিদ নামের পাকিস্তানের এসএএমএএ চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকা ‘নিউজ বিটস’ নামে একটি অনুষ্ঠানে মোদিকে উদ্দেশ করে বিভিন্ন কথা বলেন। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার থেকে রোববার রাতে সরাসরি সম্প্রচার করা হয়।

ওই অনুষ্ঠানে পারাস খুরশিদ বলেন, ‘প্রতিবার তুমি আসো, তুমি খারাপ উদ্দেশ্য নিয়ে আসো। প্রতিবারই তুমি পিঠ দেখাও, ভয়ে পালিয়ে যাও। প্রতিবার তুমি হেরে যাও, আর প্রতিবার আরো বেশি লজ্জাকরভাবে হারো।’

খুরশিদ এরপর বর্ণনা করেন, কীভাবে ভারতের ড্রোন, হেলিকপ্টার ও বিমান বারবার পাকিস্তানে অনুপ্রবেশ করেছে, আর পাকিস্তান তা বারবার ক্ষমা করেছে।

তিনি আরো বলেন, “যদি পাকিস্তানি সেনা সীমান্ত অতিক্রম করে, তাহলে সেখানে কোনো সম্মান দেখানো হবে না। সেখানে কোনো ‘হনুমান’ থাকবে না এবং সেখানে ‘শক্তিমান’ও থাকবে না। এভাবেই লঙ্কাকাণ্ড ঘটানো হবে।”

‘পাকিস্তান কখনই চায় না, তাদের স্কুলের বইতে এটা পড়ান হোক—ভারত নামে একটি দেশ ছিল, আর সেখানে নরেন্দ্র মোদি নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা