,

ফের রিয়ালের ত্রাণকর্তা রামোস

স্পোর্টস ডেস্ক :নিজেদের ক্লাব ইতিহাসে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো জিনেদিন জিদান শিষ্যরা। আর দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে লা লিগায় নিজেদের শীর্ষস্থানও ধরে রাখল রিয়াল মাদ্রিদ।

remos1449058381

তবে আজকের ম্যাচেও রিয়ালের ত্রাণকর্তা অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের শেষ দিকে গোল করে দলকে ড্রয়ের হাত থেকে বাঁচালেন তিনি।
রবিবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে ছিলেন না দলের সেরা তিন তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল। দলের সেরা তারকাদের ছেড়ে খেলতে বেশ বেগ পেতে হয়েছিল গ্যালাকটিকোদের। তাই ম্যাচের প্রথমার্ধ অবশ্য কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আলভারো মোরোতার গোলে লিড নেয় রিয়াল।

কিন্তু খেলার ৬৩ ও ৬৫ মিনিটে রিয়াল শিবিরকে চুপ করিয়ে দেন বিপক্ষ ফুটবলার হোসের জোড়া গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ৮৪ মিনিটে মারিয়ানো ডিয়াজের গোলে স্বস্তি ফেরে রিয়ালে। ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ২-২।

ম্যাচটি স্বাভাবিকভাবে ড্রয়ের দিকেই এগুচ্ছিল। তবে হাল ছাড়তে নারাজ রিয়াল। ম্যাচের নির্ধারিত সময়ের পর রেফারি যোগ করেন আরও চার মিনিট। যোগ করা দ্বিতীয় মিনিটেই বাজিমাত করেন আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে দলকে শেষ দিকে রক্ষা করা রামোস। এবার তিনি টনি ক্রুসের থেকে বল পেয়ে দারুণ এক গোলে দলের জয় নিশ্চিত করেন।

আর এ জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করলো জিদান শিষ্যরা। সমান ম্যাচে ছয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে