,

মাশরাফির নেতৃত্বে দেশ ছাড়লেন অন্যরা

9bস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মুশফিকের নেতৃত্বে প্রথমে উড়াল দিয়েছিলেন ১৩ ক্রিকেটার। বাকি ১২ ক্রিকেটার আজ শনিবার রাতে একই সময় একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এদিন মাশরাফি মর্তুজার নেতৃত্বে অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মমিনুল হক, নুরুল হাসান সোহান, তানভীর হায়দার ও মেহেদী মারুফ।

বৃহস্পতিবার রাতে প্রথম বহরে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে ঢাকা ছাড়েন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, মু্স্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী।

এবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে।

সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মুশফিক-সাকিবরা। এরপর সেখান থেকে যাবেন নিউজিল্যান্ডে। ক্যাম্প শেষে সিডনিতে একটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচ দুটোতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের দুই দল সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্স। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একমাত্র এক দিনের প্রস্তুতি ম্যাচটি বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের বিপক্ষে ১৪ ডিসেম্বর। এ ম্যাচটি হবে থান্ডার্সের হোম গ্রাউন্ড সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে।

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন (ছুটিতে)। আর বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ছুটি শেষ করে ওয়েস্ট ইন্ডিজ থেকে দলের সঙ্গে অস্ট্রেলিয়াতে যোগ দেবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, এক মাসের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে। ওয়ানডের পর আগামী বছরের ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ জানুয়ারি মাউনগানুইতে। একই মাঠে ৮ জানুয়ারি হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর ১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

২৩ সদস্যের বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, মেহেদী মারুফ ও তানভীর হায়দার।

স্ট্যান্ডবাই: শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে