,

বাংলাদেশ ছাড়তে কষ্ট হচ্ছে : শিনা

photo-1481377659বিনোদন ডেস্ক : কলকাতায় চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী-উপস্থাপক শিনা চৌহান। শনিবার দুপুর ২টার ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

যাওয়ার আগে শিনা চৌহান বলেন, ‘বাংলাদেশের দর্শকের প্রতি আমার আলাদা টান রয়েছে। সবাই অনেক ভালোবাসা দিয়েছে। যা কখনো ভোলার নয়। আমাকে বিপিএলের ইভেন্ট থেকে যদি আবারও ডাকা হয় তাহলে সবার সঙ্গে আবারও খেলার মাঠে দেখা হবে। বাংলাদেশ ছাড়তে কষ্ট হচ্ছে। এ দেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করে। সবাইকে মিস করব।’

নতুন বছরে বাংলাদেশে আসার সম্ভাবনার কথাও জানালেন শিনা। বললেন, ‘আমি তো দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার ইয়ুথ ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছি। এ কাজ নিয়ে বাংলাদেশে বড় ইভেন্ট করার ইচ্ছে রয়েছে। আশা করছি, বাংলাদেশেও মানবাধিকার নিয়ে আমি ভালোভাবে কাজ করতে পারব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের উপস্থাপনা করতে ঢাকায় এসেছিলেন শিনা চৌহান। এর আগেও বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরের উপস্থাপনা করেছেন শিনা। বিপিএলের কারণেই মূলত বাংলাদেশের দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। এ ছাড়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়া বিদ্যা’ চলচ্চিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছিলেন শিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা