,

‘গেম অব থ্রোনস’ রূপে ছোটপর্দায় ‘বাহুবলি’

537753স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ও ব্যবসাসফল সিনেমা ‘বাহুবলি’। প্রথম পর্বে দর্শকদের ধাঁধায় রেখে শেষ হয়েছিল সিনেমাটি। সম্প্রতি শেষ হয়েছে ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং। কিন্তু এর মাঝেই ছবিটির কিছু দৃশ্য ফাঁস হয়ে যায় অনলাইনে। আর তাই ছবিটিকে অন্য ভাবে পর্দায় উপস্থাপন করতে চাইছেন ছবির নির্মাতা এস রাজামৌলি। জনপ্রিয় ‘গেম অব থ্রোনস’ ধারাবাহিকের আদলে ছোটপর্দায় দেখা যাবে সিনেমাটি, এমনই জানাচ্ছে ছবির টিম।

অনেকেই বলছেন, ‘বাহুবলি ২’-এর যুদ্ধের বিশেষ দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রাজামৌলি। তবে এই জল্পনা সঠিক নয়। বাহুবলি যেরকম রুপালি পর্দায় জনপ্রিয়তার রাজত্ব কায়েম করেছে, তেমনটাই করতে চায় ছোটপর্দাতেই। সম্প্রতি সে কথা জানিয়েছেন চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ। তার মতে, ‘দর্শকদের কাছে ‘গেমস অব থ্রোনস’ বেশ জনপ্রিয়। তার চেয়েও বেশি ভালো স্পেশ্যাল এফেক্টস, অ্যানিমেশন আর জাঁকজমক নিয়ে আমরা ধারাবাহিক হিসেবে ছোটপর্দায় বাহুবলি দেখাতে চাই।’

তবে কবে থেকে ছোটপর্দায় দেখানো হবে বাহুবলি ধারাবাহিক, তামিলের পাশাপাশি হিন্দিতেও কী ছবির ডাবিং করা হবে কিনা, ছবির অভিনেতা-অভিনেত্রীরাও টিভির জন্য অভিনয় করবেন কিনা, এত প্রশ্নের উত্তর এখনই জানাচ্ছেন না বিজয়েন্দ্রপ্রসাদ। তার মতে, এখনই সব বলে দিলে নাকি ধারাবাহিকের জন্য উত্তেজনা নষ্ট হয়ে যাবে। তবে সামান্য হলেও ধারাবাহিক সম্প্রচারের ব্যাপারে আলোকপাত করেছেন তিনি।

চিত্রনাট্যকার বলেন, ধারাবাহিক বলেই চিত্রনাট্য বাড়াতে হবে। তিনি আপাতত সেই কাজটাই করছেন। সেটা শেষ হয়ে গেলেই বাকি খবরও চলে আসবে এক এক করে।সূত্র: ডেকান ক্রনিকলস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা