,

বিয়ে করছেন জয়া!

joyaবিনোদন প্রতিবেদক : বিয়ে করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তিনি এমনটিই বলেছেন।

তবে জয়া তার বিয়ে নিয়ে রহস্য রেখেছেন। আক্ষেপ করে বলেছেন, ‘কলকাতায় তো আর কাউকে পেলাম না। কী আর করা, এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব।’

অবশ্য জয়ার এই মজা করার পেছনে লুকিয়ে রয়েছে ভারতের জাতীয় পুরস্কার হাতছাড়া হওয়ার শর্ত।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছবির ডাবিংয়ে তার অভিনয় দেখে অনেকেই চমকে গিয়েছেন।

কেউ কেউ তো বলছেন, পরের জাতীয় পুরস্কার তার বাঁধা। কিন্তু এই পুরস্কার তিনি পাবেন না দু’টো কারণে।

এক, জয়া ভারতীয় নাগরিক নন। দুই, ছবিটা যদি দু’দেশের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয়, তবেই সেই ছবির নায়ক-নায়িকা অন্য দেশের হলেও জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

‘বিসর্জন’ যেহেতু জয়েন্ট ভেঞ্চার নয়, তাই জয়া ভারতের জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

আর এই আক্ষেপ থেকেই জয়া আহসান মজা করে বলেন, ‘কী আর! অন্য কাউকে তো পেলাম না। এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব। তা হলে অন্তত আমি এলিজেবল হব। কী বলেন, আইডিয়াটা কেমন?’

জয়া আহসান এবার থার্টি ফাস্ট নাইট কাটাবেন সিডনিতে। এজন্য ৩১ ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা