,

সুষমার কিডনি প্রতিস্থাপন

sushma_swarajআন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনন্সিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতলে তাঁর সফল কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়।

হাসপাতাল সূত্রে খবর এইমস হাসপাতালের কার্ডিও থোরাসিক সেন্টারে টানা পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। মন্ত্রীর অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন এইমস’এর ডিরেক্টর এম.সি.মিশ্র, সার্জেন ভি.কে.বনসল, ভি.সিনু, নেফ্রোলজিস্ট সন্দীপ মহাজন।

এদিন সকাল ৯টায় শুরু হয় অস্ত্রোপচার, শেষ হয় দুপুর ২টা ৩০ মিনিটে। অস্ত্রোপচার শেষে পররাষ্ট্রমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে স্থানান্তরিত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রীকে কোন ব্যক্তি কিডনি দান করেছেন তা সঠিক করে জানা না গেলেও এইমস সূত্রে খবর কোন বন্ধু, আত্মীয় কিংবা প্রতিবেশি-যারা মন্ত্রীর খুব কাছের তারাই কিডনি দান করেছেন।

উল্লেখ্য, কিডনি জনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী (৬৪)। এরপর ১৬ নভেম্বর নিজেই টুইট করে হাসপাতালে ভর্তির বিষয়টি জানান। তিনি বলেন, ‘কিডনি অকেজো হয়ে যাওয়ায় এইমস হাসপাতলে ভর্তি হয়েছি’। হাসপাতালে ভর্তির পরই প্রায় দুই সপ্তাহ ধরে তার ডায়ালিসিস চলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা