,

ইন্দোনেশিয়ায় ৪৩ হাজার মানুষ গৃহহীন

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় বুধবার শক্তিশালী ভূমিকম্পে গৃহহীন মানুষের সংখ্যা অন্তত ৪৩ হাজারে দাঁড়িয়েছে। দেশটির ইমার্জেন্সি কর্মকর্তারা এ কথা জানান।

dhaka1481376142
দেশটিতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে আচেহ প্রদেশে অন্তত শতাধিক ব্যক্তি নিহত হয়। আহত হয় বহু মানুষ। প্রেসিডেন্ট জকো উইডুডু হাসপাতালে প্রাণে রক্ষা পাওয়াদের দেখতে যান। তিনি তাদের বাড়ি-ঘর আবারো নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পিডিয়ে জাভা এলাকায় ২৪৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে বিরুয়েনে জেলায় বাড়ি-ঘর মসজিদ কোনো কিছু বাদ যায়নি। বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাটসহ অনেক কিছু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পিডিয়ে জাভা এলাকায় ত্রাণকর্মীরা কাজ করছে। উদ্ধারের সময় তারা গৃহহীন মানুষদের একেবারে প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে নজর দিচ্ছে বেশি করে। ভূমিকম্পে অনেক রাস্তায় ফাটল ধরেছে। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

ভূমিকম্পে নিহতদের উদ্ধারে শনিবার আবারো শিকারি কুকুর ব্যবহার করা হচ্ছে। বিধ্বস্ত শহর মেরেডুতে লাশ পাওয়া যেতে পারে, এই আশঙ্কা করে কুকুর ব্যবহার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের