,

‘খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। শনিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টি পারপাস অডিটরিয়ামে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৩২তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

image-10297

নজরুল ইসলাম বলেন, দেশের মানুষ প্রতিনিয়ত গুম, খুন হচ্ছে। সময় এসেছে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র ফিরিয়ে আনার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার মুক্তাদির, সাবেক সংসদ সদস্য নিলুফা চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহম্মেদ খোকন, নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াছমিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবি, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ, বেলাব উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, জেলা যুবদলের আহবায়ক মহসীন হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহম্মেদ, শিবপুর থানা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, পলাশ থানা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা