,

নিজের কবিতা নিয়ে ধর্মেন্দ্রর মিউজিক ভিডিও

 

বিনোদন ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। সম্প্রতি নিজের ৮১তম জন্মদিন উদযাপন করেছেন তিনি। বলিউডের অনেক সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

dharmendra1481363319

অভিনয় ছাড়াও এ অভিনেতার রয়েছে আরো একটি বিশেষ গুণ। সিনেমার বাইরে অবসর সময়ে কবিতা লেখেন তিনি।

তবে নিজের লেখা কবিতা নিয়ে কোনো বই প্রকাশ করতে চান না তিনি। তার পরিবর্তে এগুলো দিয়ে একটি মিউজিক ভিডিও তৈরি করতে চান শোলে সিনেমা খ্যাত এ অভিনেতা। সম্প্রতি ভারতীয় একটি ট্যাবলয়েডকে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মেন্দ্র। পাশাপাশি জানিয়েছেন, এতে অন্যান্যদের সঙ্গে কবিতা আবৃত্তিও করবেন এই অভিনেতা।

কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে থাকার সময় তার কবিতাগুলো একত্রে করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মেন্দ্র। এছাড়া খুব শিগগিরই এ অভিনেতার নাতি করণ দেওল বলিউডে পা রাখতে চলেছেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা