,

‘স্পাইডার-ম্যান হোমকামিং’ ট্রেইলার প্রকাশ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : মার্ভেল স্টুডিওর পরবর্তী সুপারহিরো সিনেমা স্পাইডার-ম্যান হোমকামিং। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম আন্তর্জাতিক ট্রেইলার।

spider_man_homecoming1481369345
আগের চেয়ে আরো বেশি অ্যাকশন, হাস্যরস, জটিল সব সমস্যা আর টানটান উত্তেজনার আভাস মিলেছে ট্রেইলারটিতে।

ট্রেইলারে দেখা গেছে, ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার সিনেমায় পিটার পার্কারের গল্পের পর থেকেই ‍শুরু হয়েছে এ সিনেমার গল্প। সুপারহিরোদের দলে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন টনি স্টার্ক অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার ট্রেইলারে তিনি কলেজ পড়ুয়া স্পাইডার-ম্যানকে এসব ঝামেলা থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। কিন্তু নিজেকে প্রমাণের প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্পাইডার-ম্যান।

ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার সিনেমার ফ্ল্যাশব্যাক ছাড়াও কিছু দৃশ্য রয়েছে যেখানে টোবি ম্যাগুইর অভিনীত স্পাইডার-ম্যান এবং অ্যান্ড্রু গারফিল্ড অভিনীত অ্যামেজিং স্পাইডার-ম্যান সিনেমার তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে। এছাড়া স্পাইডার-ম্যানের পোশাকেও কিছুটা পরিবর্তন এসেছে। এতে নতুন স্পাইডার লোগো দেখা গেছে।

জন ওয়াটস পরিচালিত স্পাইডার-ম্যান হোমকামিং সিনেমাটিতে স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড। আগামী ৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা