,

নাসিরনগরের হামলা বিচ্ছিন্ন ঘটনা-স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ

123আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুস্কৃতিকারীরা যে হামলা চালিয়েছে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ। তবে ঘটনাটি বিচ্ছিন্ন হলেও এতে করে বিদেশে সরকারের ভাবমূতি ক্ষুণ্ন করেছে। শনিবার দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হিউম্যান রাইটস সেন্টার ফর বাংলাদেশের অর্থায়নে নাসিরনগর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে স্থানীয় দত্তবাড়ি চত্বরে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ বলেন, মুষ্টিমেয় কিছু স্বার্থন্বেষী লোক নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য হিন্দুদের উপর হামলা চালিয়ে নাসিরনগরবাসীর উপর কলঙ্ক লেপে দিয়েছে। তবে সমাজ ও দেশ যদি এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে না পারে তাহলে বাংলাদেশে একদিন তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তানের পরিণতি ঘটবে। তাই এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নাসিরনগর পূজা উদ্যাপন পরিষদের সভাতি কাজল জ্যোতি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বামী শান্তিকরানন্দ মহারাজ, অধ্যাপক কল্যাণময় সরকার, নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ। পরে আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা, লেপ, থালা-বাটি, ধূতি ও লুঙ্গি-শাড়ি প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা