,

শামীম ওসমানের শাড়ী পরে নিবার্চনের প্রচারনায় আইভী

unnamed-24-550x330ভাই শামীম ওসমানের দেওয়ার  উপহার শাড়ী পরে নির্বাচনের প্রচারনায় নেমেছে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী। শনিবার সকাল ১০ টায় নাসিক ৯নং ওয়ার্ডে জালকুড়িতে দেখা গেল শামীম ওসমানের দেওয়া সেই শাড়ি পড়েই নির্বাচনি প্রচারণায় নেমেছেন আইভী। যাতে ইঙ্গিত মিললো শামীম-আইভীর দীর্ঘদিনের বিরোধের হয়তে এখানেই ইতি ঘটছে। সাদা রঙের ওই তাঁতের শাড়ি পাড় লাল-সবুজের। আর জমিনে সুতায় কাজ করা নৌকার প্রতিকৃতি রয়েছে।

প্রসঙ্গত , শুক্রবার বিকাল ৩ টায় এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান নৌকার পক্ষে আওয়ামীলীগের নেতাকর্মীদের ভোট চাওয়ার ও কাজ করার জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। শামীম ওসমান বলেন,   এই শাড়ি দুটো আমি আমার বোন আইভীকে দেব। আইনগত কারণে আমি প্রচারণায় নামতে পারবো না। আমার বোন এই শাড়ি পড়ে প্রচারে নামবে। আর মনে হবে ভাই তার পাশে আছে।

শামীম ওসমান বলেন, আইভী বরাবর সুতির শাড়ি পড়তে পছন্দ করেন। আর সাদা রঙের শাড়ির প্রতিও আইভীর বিশেষ দুর্বলতা রয়েছে। আমি আশা করি এই উপহার পছন্দ হবে আইভীর। এই শাড়ি ছাড়া আইভীর জন্য আর কোনো সারপ্রাইজ আছে কি না- জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘আর একটা সারপ্রাইজ হচ্ছে ওর বিজয় সুনিশ্চিত করা। এটা সারপ্রাইজ না এটা কনফার্ম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা