,

‘মোদী ও অমিত শাহের মাথা কাটলেই পুরস্কার’

1481357326আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের মাথা কেটে আনতে পারলেই মিলবে পুরস্কার! এই ঘোষণা দিয়েছেন দেশটির উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির বাগপত জেলা ইউনিটের প্রেসিডেন্ট তরুণ দেও যাদব।

সমাজবাদী পার্টির ওই নেতার এমন ঘোষণার কারণ কী? তরুণের ক্ষোভ, নোট বাতিলের ফলে ভারতে জরুরী অবস্থার মতো অবস্থা চলছে। মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। এর জন্য দায়ী মোদী ও অমিত শাহ।

৭ ডিসেম্বর হাতে লেখা একটি চিঠিতে ওই ঘোষণা দেন তরুণ দেও যাদব। চিঠিতে তরুণের সাক্ষরও রয়েছে।

বাগপতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তরুণের ওই চিঠিটি পড়ে শোনানো হচ্ছে। পাশাপাশি, তরুণ মোদী ও অমিত শাহকে হুমকি দিচ্ছেন, সাহস থাকলে বাগপতে ঢুকুন।

সংবাদ মাধ্যমের কাছেও তরুণ বলেছেন, আপনি যদি দেখেন আপনার বুড়ো দাদু ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি মোদীকে গালি দেবেন না? নোট বাতিলের পর দেশে জরুরী অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে কি আপনি মনে করেন না? এই সরকারের চলে যাওয়া উচিত। মোদীর মাথা কেটে আনলে পুরস্কার দেব আমি।

মোদীকে এমন হুমকি দেয়াতে নড়েচড়ে বসেছে সমাজবাদী পার্টি। দলের মুখপাত্র মুহাম্মদ শাহিদ জানিয়েছেন, তরুণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে